শেখ হাসিনা-ওবায়দুল কাদেরেই ভরসা কাউন্সিলরদের

bcv24 ডেস্ক    ০১:৩৫ পিএম, ২০১৯-১২-২১    231

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরেই ভরসা কাউন্সিলরদের

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আবারও নির্বাচিত হয়েছেন। নবম বারের মতো এ পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। সেই সঙ্গে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।

আজ শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে এ সিদ্ধান্ত আসে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর।

এর আগে, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘বাবা সারাটা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য। তিনি কারো কাছে মাথা নত করেননি। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা এবং জাতিকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন। কিন্তু তিনি সেই স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরেছিলাম। তাই আমার রাজনীতিতে আসার একটাই লক্ষ্য বাবার সেই আকাঙ্ক্ষা পূরণ করা।’

অপরদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে পাশে পেয়েছেন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় সিদ্ধান্ত গ্রহণ ছিল খুবই জরুরি। তিনি ভারত থেকে দ্রুততায় দেবী শেঠির মতো বিশিষ্ট চিকিৎসককে যদি ডেকে না আনতেন তাহলে কী হতো আমি জানি না।’

বিসিভি/এটি/এনএইচ

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত