শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
টানা জয়ের মধ্যে রয়েছে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। অন্যদিকে টানা পরাজয়ের মধ্যে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার। এক দল রয়েছে সেরা ফর্মে। অন্যদল সেরা অফ ফর্মে। এমন দুটি দলই আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। সিলেটের লক্ষ্য প্রথম জয়। আর খুলনার লক্ষ্য, জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।
এমন এক সমীকরণে মুখোমুখি হয়ে টস করতে নেমে জয় হলো খুলনা অধিনায়ক মুশফিকুর রহীমের। টস জিতে অবশ্য তিনি ফিল্ডিংই বেছে নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন মোসাদ্দেকের সিলেট থান্ডারকে।
আগের তিন ম্যাচে খুলনা হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস এবং রংপুর
রেঞ্জার্সকে। চট্টগ্রাম পর্বে এসে দুটি ম্যাচেই জয় পেয়েছে মুশফিকের দল। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তো মুশফিক ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে চলতি আসরে এখনও পর্যন্ত এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড দখল করে রেখেছেন।
অন্যদিকে সিলেট থান্ডার খেলেছে ৪ ম্যাচ। একটিতেও জয় পায়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে, পরের ম্যাচে তারা হেরেছে রাজশাহী রয়্যালসের কাছে। তৃতীয় ম্যাচে হেরেছে ঢাকা প্লাটুনের কাছে। সর্বশেষ চতুর্থ ম্যাচে হেরেছে আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত