মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০১:০২ এএম
শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১তম জাতীয় কাউন্সিল থেকে দলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কাউন্সিল থেকেই নতুন কমিটির সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুরনো অনেকেই নিজ নিজ স্থান ধরে রেখেছেন, কেউ কেউ কমিটিতে পদক্রমে উত্তরণও পেয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।
কাউন্সিল অধিবেশনে
আওয়ামী লীগের বিদায়ী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মতিন খসরু দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান একই কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য। পরে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তার প্রস্তাবে সমর্থন জানান ওই কমিটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ তাদের দু’জনকে নির্বাচিত ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীতে আছেন যারা
নতুন কমিটিতে যারা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন, তারা হলেন— সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ বছর মারা গেছেন। বাকিদের মধ্যে বাদ পড়েছেন কেবল রমেশ চন্দ্র সেন। আর নতুন করে যুক্ত হয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক
মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম। আগের কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক নানক ও আব্দুর রহমান নতুন এই কমিটিতে জায়গা করে নিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে। বাকি দু’জন হানিফ ও দীপু মনি ধরে রেখেছেন নিজেদের পদ। আর আগের কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে থাকা বাহাউদ্দিন নাছিম এই কমিটিতে উঠে এসেছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
সম্পাদকমণ্ডলী
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।
সাংগঠনিক সম্পাদক
আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও মির্জা আজম। এর মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বি এম মোজাম্মেল হক আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাকি দু’জন।
বিসিভি/সাবা/এনএইচ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত