খুলনার বিরুদ্ধে সিলেটের দাপুটে জয়

ক্রিড়া প্রতিবেদক    ০৬:২৪ পিএম, ২০১৯-১২-২১    298


খুলনার বিরুদ্ধে সিলেটের দাপুটে জয়

ঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে সিলেট থান্ডার্স। দাপুটে ম্যাচে পরাজয়ের বৃত্ত ভেঙে নিজেরাও পেয়েছে প্রথম জয়ের স্বাদ। আন্দ্রে ফ্লেচারের সেঞ্চুরিতে খুলনাকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট।

একদিকে টানা জিতেই চলছিল মুশফিকের খুলনা টাইগার্স। অন্যদিকে টানা চার ম্যাচ হেরে পরাজয়ের বৃত্তে বন্দী ছিল সিলেট থান্ডার্স। অবশেষে সেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পেরেছে দলটি। চট্টগ্রামে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মোসাদ্দেকরা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে টস হেরে আগে ব্যাটিং করে খুলনাকে ২৩৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় সিলেট থান্ডার্স। জবাবে ১৮ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে খুলনা। ফলে ৮০ রানের দাপুটে জয়ে প্রথমবার উদযাপনে মাতে সিলেট।  

সিলেটের ওই বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় খুলনা। এদিন শান্তর পরিবর্তে একাদশে ঢুকেছিলেন সাইফ হাসান। গুরবাজের বিদায়ের পর সেখান থেকে দলকে টেনে তুলেছেন রাইলি রুশো। নেমেই বেশ আক্রমণাত্মক ছিলেন এই প্রোটিয়া। তবে অন্যদিকে কিছুটা স্লো খেলেন সাইফ। তবে নিয়মিত রানের মাধ্যমে দলীয় রানের চাকা সচল রাখেন রুশো।

বিপত্তিটা বাঁধে দলীয় ৭৫ রানে। ওই ওভারে দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হন সাইফ। তিনি আউট হন ২০ বলে সমান রান করে। ওই ওভারেই টানা দ্বিতীয় ফিফটি হাঁকান রুশো। অবশ্য পরের ওভারেই বিদায় নেন দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি। ব্যক্তিগত ৫২ করে নাভিন উল হকের বলে আউট হন তিনি।

বড় লক্ষ্যের এ ম্যাচে বড় স্কোর পাননি খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ১২ করে ফেরেন তিনি। তার আগেই অবশ্য সাজঘরে অবস্থান নেন শামসুর রহমান শুভ।

ফলে দলীয় ১০০ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় খুলনা। যদিও শেষদিকে কিছুটা আশা দেখান রবি ফ্রাইলিঙ্ক। রুশোর পর ব্যাট হাতে জ্বলে উঠেন এই দঃ আফ্রিকান। তবে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। ২০ বলে ৪৪ রান করে আউট হন ফ্রাইলিঙ্ক। আর ফিল্ডিংয়ের সময় শফিউল বল ধরতে গিয়ে আঙুলে চোট পাওয়ায় নামতে পারেননি ব্যাটিংয়ে। যে কারণে খুলনার ইনিংস থামে ১৫২ রানে।

সিলেটের পক্ষে ক্রিসমার স্যান্টোকি তিনটি এবং মনির হোসাইন ও এবাদত হোসাইন ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের ঝড়ো ব্যাটিং ২৩২ রানের সংগ্রহ পায় সিলেট। থান্ডার্সের হয়ে ১০৩ করে অপরাজিত থাকেন ফ্লেচার এবং ৯০ রান করেন চার্লস। মূলত এ দুজনের ব্যাটেই ওই বড় সংগ্রহ পায় ভাটি অঞ্চলের দলটি। যে ম্যাচে স্বভাবতই সেরা খেলোয়াড়টি হন এবারের আসরের প্রথম সেঞ্চুরিম্যান আন্দ্রে ফ্লেচার।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত