শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৮ এএম
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। যে সফরে রয়েছে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সূচী। কিন্তু পাকিস্তানের মাটিতে টেস্ট নয়, শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। আর এ সিদ্ধান্তেই অটল বিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ইতোমধ্যে সে সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছে বিসিবি। তবে কি কারণে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে চায় না- বিসিবির কাছে সেই ব্যাখা চেয়েছে পিসিবি। বিসিবি অবশ্য সেই ব্যখ্যাও পিসিবিকে দিয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে শনিবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী
সুজন। তিনি বলেন, 'আমাদের সঙ্গে পাকিস্তান বোর্ডের যোগাযোগ হচ্ছে। অবশ্যই তারা চাইবে পুরো সিরিজটা খেলার জন্য। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং কেন চাচ্ছি না সে বিষয়গুলোও বলেছি। পিসিবি তাদের দিক থেকে বিবেচনা করছে, আমরাও আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছি।'
মূলত নিরাপত্তাজনিত কারণেই দেশটিতে দীর্ঘ সময় ও বেশি ভেন্যুতে খেলতে চায় না বাংলাদেশ। প্রধান নির্বাহী বলেন, 'নিরাপত্তাজনিত কারণেই পিসিবির প্রতি আমাদের পরামর্শ হচ্ছে- একটা ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হোক। সার্বিক দিক বিবেচনা করে তারা পূনর্বিবেচনা করবে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে আমরা নিরাপত্তা ও অন্যান্য যে বিষয়গুলোতে সিদ্ধান্ত নিয়েছি তা হলো- একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে এবং কিছু সীমাবদ্ধতা থাকবে চলাফেরায়। এই বিষয়গুলো বিবেচনা করেই আমরা এই ধরণের চিন্তা ভাবনা করছি।'
পাকিস্তানের মাটিতে না হলেও, নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ইচ্ছা জানিয়ে সুজন বলেন, 'ইতোমধ্যে আপনারা জেনেছেন যে, বিসিবি পিসিবিকে জানিয়েছে যে, আমরা কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাচ্ছি এবং দুটি টেস্ট ম্যাচ অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলার আয়োজন করা যেতে পারে। এর মধ্যে বিভিন্ন কথা এসেছে বিভিন্ন সময়ে। তাহলো- সংক্ষিপ্ত ভার্সনে যেতে পারলে লঙ্গার ভার্সনে কেন নয়। আসলে, নিরাপত্তা বিশ্লেষকরা বুঝতে পারবেন যে, একটা সংক্ষিপ্ত সময় সেখানে থাকা আর দীর্ঘ সময়ে সেখানে থাকার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে।'
বিসিবির সিইও আরও বলেন, 'আপনারা জানেন, সরকারের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তান সফর করেছে এবং তাদের একটা রিপোর্ট আমরা পেয়েছি। এছাড়া, পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক ম্যাচগুলোতে ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তা নিয়োগ দেয় আইসিসি। সেক্ষেত্রে আমরা হয়তো আইসিসির সঙ্গেও যোগাযোগ করব এবং তাদের একটা স্বাধীন মতামত নেয়ার চেষ্টা করব।'
সুতরাং আসন্ন পাকিস্তান সফরটা যে জটিল আকার ধারণ করছে তা বলার অপেক্ষা রাখছে না। এখন দেখার অপেক্ষা যে, এই দুই বোর্ড কিভাবে এ সমস্যার সমাধান আনেন এবং নিরাপত্তার সাথেই সুষ্ঠুভাবে সিরিজটি সম্পন্ন হয়।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত