শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:০৯ এএম
করাচির মাঠে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নেয় পাকিস্তান। আজ ম্যাচের পঞ্চম দিন মাত্র তিন ওভারের মধ্যে শ্রীলঙ্কার শেষ তিনটি উইকেট ফেলে সহজ জয় পায় স্বাগতিকরা। যার ফলে এক যুগের বেশি সময় পর নিজেদের মাটিতে টেস্ট জিতল তারা। যদিও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। এর আগে ২০০৬ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান।
রোববার চতুর্থ দিনের খেলা শেষে জয়ের আভাস পেয়েছিল আজহার আলীরা। জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে ছিল তারা। গতকালের শেষ বলে উইকেট নেওয়া ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ আজ সোমবার প্রথম বলেই আঘাত হানেন। তিনি ফিরিয়ে দেন এম্বুলডেনিয়াকে। পরের ওভারে উইকেট নেন ইয়াসির শাহ। সেঞ্চুরি করা ওসাদা ফার্নান্দোকে (১০২) বিদায় করেন তিনি। দিনের তৃতীয় ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিশ্ব ফার্নান্দোকে আউট করেন নাসিম।
রোববারের তিন উইকেটের সঙ্গে আজ আরও দুটি যোগ করেন নাসিম। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেও প্রথম ইনিংসে উইকেটহীন ছিলেন তিনি। পাঁচ উইকেট নেওয়ার কারণে আবিদ আলীর সঙ্গে প্লেয়ার অব দ্য ম্যাচের দাবিদার হয়ে উঠেন নাসিম তবে শেষ পর্যন্ত আবিদ আলীর কাছে ধরা দেয় প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার।
পাকিস্তান প্রথম ইনিংসে ১৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসে চার সেঞ্চুরিতে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২৭১ রান করে অলআউট হওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২১২ রানে। দ্বিতীয় ইনিংসের এই স্কোরের মধ্যে ওসাদা ফার্নান্দোর ব্যাট থেকে আসে ১০২ রান। রোববার টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থাকলেও সোমবার কোনো রান যোগ না করেই ইয়াসির শাহর বলে আউট হন ফার্নান্দো।
রোববার লাঞ্চ বিরতিতে ৩ উইকেটে ৫৫৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এই রানের মধ্যে টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানের সেঞ্চুরি রয়েছে। যা টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ঘটলো। দুই ওপেনার আবিদ আলি ১৭৪ ও শান মাসুদ ১৩৫ রানের ইনিংস খেলেন। তাদের পর আজহার আলী ১১৮ করে ফিরলেও বাবর আজম থাকেন ১০০ রানে অপরাজিত।
এর আগে ঢাকায় ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ভারতের টপঅর্ডার চার ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত