মেহেদীর ঝড়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বড় জয়

ক্রিড়া প্রতিবেদক    ০৫:২৩ পিএম, ২০১৯-১২-২৩    320


মেহেদীর ঝড়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বড় জয়

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। কুমিল্লার দেওয়া ১৬১ রানের জবাবে এক বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১৯. ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।
ঢাকার হয় ঝড়ো ইনিংস খেলেন মেহেদী হাসান। ব্যাট হাতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২টি চার আর ৭টি ছয়ে মাত্র ২৯ বলে ৫৯ রান করেন মেহেদী হাসান। এর আগে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। নিজের কোটার ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ২টি উইকেটও।

মেহেদী হাসান ছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন তামিম ইকবাল। ৪০ বলে ৩৪ রান করে ফিরে যান তামিম, তবে তার আগেই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। শেষ দিকে অবশ্য কিছুটা নাটক জমিয়ে তুলেছিল কুমিল্লা তবে অভিজ্ঞ শহীদ আফ্রিদির ১৬ বলে ঝড়ো ২৬ আর মুমিনুল হকের ২৬ বলে ২৮ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।
ওয়ারিয়র্সের হয়ে ৬৫ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ভানুকা রাজাপাকশে। টর্নেডো ইনিংসে ১৬০ রান তোলে কুমিল্লা।ইনিংসের দ্বিতীয় ওভারেই কুমিল্লার স্কোরবোর্ডে ১৬ রান হতেই সৌম্য সরকারকে (১০) বোল্ড করেন স্পিনার মেহেদী হাসান। এরপর চতুর্থ ওভারে সাব্বির রহমানকে শূন্য রানেই ফিরিয়ে দেন সেই মেহেদী হাসানই।

কুমিল্লার স্কোরবোর্ডে রান সংখ্যা তখন মাত্র ৩৩, উইকেট পড়ে গেছে দু’টি। তবে অপরপ্রান্তে ঠিকই আঁকড়ে থাকেন ভানুকা রাজাপাকশে। কুমিল্লার ব্যাটিং ইনিংসের ১০ম ওভারে ডেভিড মালানকে (৯) ফেরান সাদাব খান। আর এরপরেই ইয়াসির আলীকে সঙ্গী করে রাজাপাকশে গড়েন শত রানের জুটি।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটিং ইনিংস। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৯৬ রানে অপরাজিত থাকেন রাজাপাকশে আর ইয়াসির আলী খেলেন ৩০ রানের ইনিংস। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে দু’টি উইকেট তুলে নেন মেহেদী হাসান। নিজের কোটার চার ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে নিয়েছেন এই দুই উইকেট আর চার ওভারে ৩২ রান দিয়ে বাকি একটি উইকেট নেন সাদাব খান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত