শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালস। খুলনার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ১২ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় রয়্যালস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই খুলনার দুই উদ্বোধনী ব্যাটসম্যান রহমততুল্লাহ গুরবাজ (৪) আর মেহেদী হাসান মিরাজ (০) ফেরেন দলীয় মাত্র ৬ রানেই। প্রথম ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া খুলনার হাল ধরার চেষ্টায় ব্যর্থ মুশফিক। দলীয় ২৯ রানে ১২ বল খেলে মাত্র ১ রান করে ফিরে যান অধিনায়ক। সেই সঙ্গে মুশির দেখানো পথেই হাঁটেন
আরেক টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, তিনি ফেরেন রানের খাতা খোলার আগেই। তবে অন্য প্রান্তে ঠিকই রানের চাকা সচল রাখেন রাইলি রুশো। সাবেক এই প্রোটিয়া ২৪ বলে ৩৫ রান করে আফিফ হোসেনের শিকার হয়ে ফিরে যান।
এরপর শামসুর রহমানের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলে নেন রুশো। তবে ১০তম ওভারে রুশো আউট হয়ে গেলে বড় সংগ্রহের স্বপ্ন শেষ হতে বসে খুলনার। তবে শামসুর রহমান আর রবি ফ্রাইলিঙ্কের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াকু স্কোর গড়তে পারে খুলনা। শামসুর রহমান ৪৬ বলে ৫৫ রান করে ফেরেন আন্দ্রে রাসেলের শিকার হয়ে। আর ফ্রাইলিঙ্কের ২৬ বলে ৩১ রানের ইনিংসে শেষ পর্যন্ত টাইগার্সদের সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান।
রাজশাহীর হয়ে ৪টি উইকেট তুলে নেন অধিনায়ক আন্দ্রে রাসেল। আর দু'টি করে উইকেট তুলে নেন কামরুল হাসান রাব্বি এবং রবি বোপারা।
জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব উইকেটে রানের ঝড় তোলেন। এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে ৮.৫ ওভারে আসে ৭৫ রান। উদ্বোধনী জুটি ভাঙে ২২ রান করা আফিফ রান আউট হয়ে ফিরলে। আফিফ ফিরলেও অর্ধশতক তুলে নেন লিটন। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ৫৮ রানে ফেরেন এই মারকুটে ব্যাটসম্যান।
লিটন ফিরলে উইকেটে আসেন অধিনায়ক আন্দ্রে রাসেল। শোয়েব মালিককে সঙ্গে নিয়ে গড়েন ২৩ রানের জুটি গড়ার পর ফিরে যান মালিক (১৬)। তবে শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক রাসেল। তাকে সঙ্গ দেন ইংলিশ অল রাউন্ডার রবি বোপারা। শেষ পর্যন্ত রাসেল করেন ২৮ আর বোপারা অপরাজিত থাকেন ১৩ রানে। খুলনার হয়ে একটি করে উইকেট তুলে নেন রবি ফ্রাইলিঙ্ক আর শহিদুল ইসলাম।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত