মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ এএম
আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ছয় দলের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে ঢাকায় আসছেন রোনালদিনহো ও দ্রগবারা।
জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে বিশ্বকাপ খেলা এক বা দুজন সাবেক তারকা ফুটবলারকে ঢাকায় আনার চেষ্টা করছে বাফুফে। এ ক্ষেত্রে ব্রাজিলের রোনালদিনহো, নেদারল্যান্ডসের রুদ খুলিত ও মার্কো ফন বাস্তেন, ইতালির পাওলো মালদিনি এবং আইভরিকোস্টের দ্রিদিয়ের দ্রগবার সঙ্গে যোগাযোগ করছে বাফুফে।
এই তারকাদের মধ্যে এক বা দুইজন যুক্ত থাকতে পারেন বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সঙ্গে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অবশ্য নির্দিষ্ট কোনও তারকার নাম উচ্চারণ না করে বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বিশ্বকাপে খেলা সাবেক তারকাদের সঙ্গে যোগাযোগ করছি। এদের মধ্যে এক কিংবা দুজন ঢাকায় আসবেন।’
এদিকে, টুর্নামেন্টটির ড্র ও ট্রফি উন্মোচন
হবে আগামী ৪ জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত এ
প্রতিযোগিতায় এখন পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত
করেছে কিরগিজস্তান, মঙ্গোলিয়া, লাওস, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া জাতীয় দল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত