ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি

bcv24 ডেস্ক    ১১:১২ পিএম, ২০১৯-১২-২৩    259


ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল বিজেপি।  রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও জাতীয় কংগ্রেসের জোট। 

সোমবারের (২৩ ডিসেম্বর) এই নির্বাচনে ইতোমধ্যে হার মেনে নিয়ে জনগণের রায়কে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছেন বিজেপি প্রধান অমিত শাহ। তিনি বলেন, ঝাড়খণ্ডের জনগণের রায়কে শ্রদ্ধা করে বিজেপি।

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১টি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে দরকার পড়ে ৪১ আসন। তবে ৪৬টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে জেএমএম-কংগ্রেস জোট। অন্যদিকে বিজেপি মোটে ২৫টি আসন পাওয়ায় ইতোমধ্যে সেখানে জয় উদযাপন শুরু করে দিয়েছে কংগ্রেস সমর্থকরা। জোটের নেতা হেমন্ত শোরেনই হতে যাচ্ছেন সেখানকার পরবর্তী মুখ্যমন্ত্রী।

এদিকে, দেশটির গণমাধ্যম এনডিটিভি বলছে, কেন্দ্রীয় সরকারে থাকলেও আঞ্চলিক নির্বাচনে ক্রমেই প্রভাব হারাচ্ছে বিজেপি। গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলো নরেন্দ্র মোদির দল।   

ঝাড়খণ্ডে যদিও ২০১৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩৭ আসনে জয়লাভ করে বিজেপি। জোটসঙ্গী আজসু পেয়েছিল পাঁচটি আসন। কিন্তু ২০১৫-সালের শুরুতেই জেভিএমের ছয় বিধায়ক বিজেপিতে চলে আসার পর বিধানসভায় একাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বিজেপি। 

ঝাড়খণ্ডের ইতিহাসে সেটাই প্রথম কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিধানসভায়। রাজ্যটিতে প্রথমবারের মতো টানা পাঁচ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন রঘুবর দাস। কিন্তু রঘুবরের আগে, আড়াই বছর পর্যন্তও টিকে থাকতে পারেননি কোনও মুখ্যমন্ত্রী। তাই এবার কি হয় সেটাই দেখার অপেক্ষা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত