‘এখন বৈচিত্র্যময় চরিত্র পাওয়া যায় না’: চঞ্চল

bcv24 ডেস্ক    ০৫:১৯ পিএম, ২০১৯-০৪-০৬    545


‘এখন বৈচিত্র্যময় চরিত্র পাওয়া যায় না’: চঞ্চল

টিভি নাটকের বাইরে সম্প্রতি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। খুব শিগগিরই ‘নীল দরজা’ নামের একটি ওয়েব সিরিজে এই অভিনেতাকে দেখা যাবে। ছয় পর্বের এই সিরিজের পরিচালক গোলাম সোহরাব দোদুল। ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, টিভি নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজ নিয়ে এক ধরনের মাতামাতি চলছে। আগেও ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় এতদিন কাজ করা হয়নি। এটির গল্প অন্য রকম। এ ছাড়া নির্মাতাও আমার পছন্দের।

আমি আশা করছি, দর্শকরা এই সিরিজে আমাকে ভিন্নভাবে দেখবেন। কনটেন্ট ভালো হলে যেকোনো মাধ্যমেই আমার কাজ করতে সমস্যা নেই। এই ওয়েব সিরিজে চঞ্চলের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। 

এদিকে, এই অভিনেতা এখন ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকের শুটিং নিয়ে। এরইমধ্যে তিনি ঈদের জন্য শুটিং করেছেন দীপু হাজরার ‘শিল্পী পরিবার-জ্ঞেনী পরিবার’ ও ‘মিরাজ তুই মরিসন্যে ক্যা’ শিরোনামের দুটি নাটকে। ঈদের নাটক প্রসঙ্গে চঞ্চল বলেন, ঈদের প্রায় দুই মাস আগে থেকেই এবার নাটকের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। আমি চেষ্টা করছি দর্শকরা যেন নাটকগুলো দেখে বিনোদন পায়। সেই কারণে সব নাটকে অভিনয় করা হচ্ছে না। গল্প নির্মাতা ও একই সঙ্গে আমার চরিত্র দেখে অভিনয় করার সিদ্ধান্ত নিচ্ছি। খণ্ড নাটকের বাইরে ধারাবাহিকেও রয়েছে এই অভিনেতার দারুণ ব্যস্ততা। তার হাতে রয়েছে অনিমেষ আইচের ‘জোসনাময়ী’, সাগর জাহানের ‘সোনার খাঁচা’, মাসুদ সেজানের ‘ডুগডুগি’ ও ‘খেলোয়াড়’ শিরোনামের ধারাবাহিকগুলো। 

আলাপনে এই অভিনেতা ছোট পর্দার এই সময়ের কাজ নিয়েও কথা বলেন। তার ভাষ্য, আগের মতো টিভি নাটকে এখন বৈচিত্র্যময় চরিত্র পাওয়া যায় না। সেই কারণে অনেকে টিভি ধারাবাহিকে কাজ করার অনীহা প্রকাশ করছেন। টিভি নাটক নির্মাতাদের বৈচিত্র্যময় গল্প নিয়ে কাজ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, আমাদের টিভি ধারাবাহিকগুলো অল্প সংখ্যক ভালো হচ্ছে। বেশিরভাগ ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় নেই। একটা সময় ধারাবাহিক নাটক দেখার জন্য দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। এই অভিনেতা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সমাদৃত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী’। দর্শকদের মধ্যে এই ছবিটি দারুণ সাড়া ফেলে। 

চলচ্চিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমরা ছোট পর্দা থেকে যারা বড় পর্দায় অভিনয় করছি তাদের অনেক হিসাবনিকাশ করতে হয়। বিশেষ করে আমি একটু অন্য রকম চলচ্চিত্রের বিষয়ে আগ্রহী। একটি চলচ্চিত্রে আমার যদি দর্শকদের কিছু দেখানোর সুযোগ না থাকে তাহলে সেটিতে আমি কখনোই অভিনয় করবো না। আলাপনে এই অভিনেতা তার ক্যারিয়ারের শুরুর দিকের কথাও জানান। তিনি বলেন, কলেজে পড়া অবস্থায় স্বপ্ন দেখি ভবিষ্যতে হয় শিল্পী হবো, না হয় ছবি আঁকবো বা অভিনয় করবো। এরপর ঢাকায় চলে আসি। ১৯৯৩-৯৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হই। এরপর হুট করেই আরণ্যক নাট্যদলে যোগ দেই। সেখান  থেকে অভিনয়ের যাত্রা শুরু। ‘সংক্রান্তি’র মাধ্যমে প্রথমবার মঞ্চে অভিনয় করি। টানা ১০ বছর মঞ্চে কাজ করেছি। এরপর মামুনুর রশীদ রচিত ‘সুন্দরী’র মধ্য দিয়ে প্রথম টিভি নাটকে অভিনয়। এরই মাঝে ২০০৫ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মায়ের জন্য মোবাইল’ বিজ্ঞাপনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই বিজ্ঞাপনই যে আমাকে টেলিভিশন জগতে পেশাদার অভিনেতার দিকে ঠেলে দেবে তা ভাবিনি। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত