ভারতে এনআরসি: বিজেপি-বিরোধী নেতাদের মমতার চিঠি

bcv24 ডেস্ক    ১০:৪৫ এএম, ২০১৯-১২-২৪    248


ভারতে এনআরসি: বিজেপি-বিরোধী নেতাদের মমতার চিঠি

দেশকে বাঁচান। সোমবার এই আবেদন করে সব অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলের নেতাদের চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

সিএএ আর এনআরসি বিরুদ্ধে আন্দোলনে তিনি চরম পন্থা নিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রতিটি জনসভায় তিনি নিয়ম করে বিজেপি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগছেন। সেই বিরোধী আন্দোলনে অন্য দলের নেতা ও অবিজেপি মুখ্যমন্ত্রীদের সমর্থন পেতে তিনি এই চিঠি লেখেন বলে, তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। খবর এনডিটিভি।

তিনি চিঠিতে জানিয়েছেন, আসুন আমরা একসাথে বসে পরিকল্পনা করি। চিঠিতে তিনি লিখেছেন, আজ আমি এই চিঠি লিখছি অত্যন্ত উদ্বেগের থেকে। দেশজুড়ে যে প্রস্তাবিত এনআরসি এবং সিএএ লাগার কথা বলা হয়েছে, তাতে দেশের সব সম্প্রদায়, ধর্ম, জাতির মানুষ আতঙ্কিত। পুরুষ-মহিলা, ধনী-গরীব নির্বিশেষে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খুব খারাপ সময় চলছে। 

তার আবেদন, ‘আমাদের উচিত এখন দানবীয় এই আইনের বিরোধিতা করতে সংঘবদ্ধ হওয়া। শান্তিপূর্ণ ও যুক্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের এই অসৎ প্রয়াসকে আটকানো। তাই দেশের সব প্রবীণ রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ আসুন আমরা এক হই এবং দেশের গণতন্ত্রকে রক্ষা করি।’ 

তিনি পৃথক ভাবে তিনটি চিঠি এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহকে চিঠি লেখেন। 

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, বিরোধী নেতাদের অশান্ত এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বিজেপি চাইছে গণতন্ত্রকে ধ্বংস করতে। এই প্রয়াস আটকাতে সব বিরোধীকে এক ছাতার তলায় আসার দরকার, মনে করেন তিনি। 

এদিনই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জেপি নাড্ডা সিএএ'র সমর্থনে একটি মিছিল করেন। এই মিছিল থেকে তিনি অভিযোগ করেন মমতা ব্যানার্জী ইচ্ছাকৃতভাবে সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তারপরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্যপূর্ণ, দাবি তৃণমূল শিবিরের। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা দেশ থেকে সমর্থন আদায় করতে মরিয়া। এদিনের চিঠি তারই প্রমাণ বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত