আমিরাতে এক বছরে মারা গেছেন ১৩৪ বাংলাদেশি

বিশেষ প্রতিবেদক    ১১:০৬ এএম, ২০১৯-১২-২৪    281


আমিরাতে এক বছরে মারা গেছেন ১৩৪ বাংলাদেশি

স্বচ্ছল জীবনের আশায় প্রতি বছর দেশ ছাড়ছেন হাজারো বাংলাদেশি। প্রবাস নামের এই জীবন ভেলায় নিজেদের ভাসিয়ে এসব বাংলাদেশিদের কেউবা খুঁজে পাচ্ছেন জীবনের কূল। আবার কেউবা সেই জীবনে দিশেহারা হয়ে হারিয়ে যাচ্ছেন জীবন থেকে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভাগ্য ফেরাতে গিয়ে এমন বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যা শ্রমবাজারে রীতিমত উদ্বেগই বলা চলে। গত এক বছরে দেশটিতে ১৩৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

গত বুধবার ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষ্যে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেট অফিস এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই ‍দূতাবাসের দেওয়া এক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

অনুষ্ঠানে জানুয়ারী থেকে ডিসেম্বর-২০১৯ পর্যন্ত দূতাবাসের কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া। তিনি জানান, আমিরাতে যারা বিভিন্ন কারণে আটকে আছেন তাদের দেশে পাঠাতে চলতি বছরে প্রায় ১৫০ বার আমিরাতের জেল ভিসিট করা হয়েছে। এ বছর চার হাজার ২৪৮ জন নাগরিকের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। তাদের মধ্যে চার হাজার ১৬৭ জন পুরুষ ও ৮১ জন মহিলা রয়েছে। সরকারি খরচে প্রায় ২৫ জনের মতো অসুস্থ ব্যক্তিকে দেশে পাঠানো হয়েছে।

এ বছর ১৩৪ জন প্রবাসী মারা গেছে, তার মধ্যে ৪৪ জনকে সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪৫ কোটি টাকা মৃত্যুজনিত ক্ষতি পূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তা ছাড়া কেউ মারা গেলে মৃতদেহ দেশে পাঠাতে প্রতিদিন ২৪ ঘণ্টা দূতাবাসের সেবা চালু রয়েছে।

এ সময় উপস্থিত প্রবাসীদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও ঘুষ দেওয়া ছাড়া ভিজিট ভিসায় দেশ থেকে তাদের আত্মীয়-স্বজনকে আনতে না দেওয়াসহ বিমানবন্দরে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করেন প্রবাসীরা।

দূতাবাসের শ্রম কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়ার পরিচালনায় ও রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রবাসী কল্যাণ সচিবের বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা।

এছাড়াও মাঠ পর্যায়ে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সচেতন ও খোঁজ-খবর নিতে দুটি মোবাইল টিম গঠন এবং দূতাবাসে লোকবল বাড়ানোর জন্য আহবান করেন প্রবাসীরা। এ সময় রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রবাসীদের সব প্রশ্নের উত্তর দেন এবং আমিরাতে অবস্থানরত সাড়ে সাত লাখ প্রবাসীকে অভিবাসী দিবসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আবুধাবিতে অসুস্থ এক প্রবাসীকে ৪৫ লাখ টাকা খরচে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করায় দূতাবাসের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রসঙ্গত, ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত হয়। তবে অভিবাসী শ্রমিকদের স্বার্থরক্ষা, নিরাপত্তা এবং অধিকার আদায়ের এ দিবসটি ১৯৯০ সাল থেকে বাংলাদেশ সরকার পালন করা আসছে।

বিসিভি/আস/এনএইচ


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত