শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী রয়্যালস। ফলে জয় দিয়েই বিপিএলের চট্টগ্রাম মিশন শেষ করলো আফিফ-লিটন দাসরা।
সাগরিকায় কুমিল্লার দেয়া ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে রাজশাহী। দুই ওপেনার আফিফ হোসেন এবং লিটন দাসের ব্যাটে ভর করে ৬০ রানের উদ্বোধনী জুটি পায় রয়্যালস। ১৯ বলে ২৭ করে ওপেনার লিটন দাস সাজঘরে ফেরেন মুজিব উর রহমানের শিকার হয়ে।
এরপর ব্যর্থ হন শোয়েব মালিকও। ৫ বলে ১ রান করে আল আমিনের বলে ভানুকার তালুবন্দি হয়ে
মাঠ ছাড়েন এই পাক ব্যাটসম্যান।
কিন্তু দৃঢ় হাতে দলের হাল ধরে রাখেন আফিফ হোসেন। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। রাভি বোপারাকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তার এই এগিয়ে যাওয়ায় বাঁধ সাধেন আল আমিন। ৭৬ রানে তাকে আফিফকে থামিয়ে সাজঘরে পাঠান এই পেসার।
এরপর বাকি কাজটা সারেন বোপারা এবং রাসেল মিলে। ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েন তাঁরা। বোপারা করেন ৪০ রান এবং অধিনায়ক আন্দ্রে রাসেল অপরাজিত থাকেন ২১ রানে। কুমিল্লার হয়ে দুইটি উইকেট নেন আল আমিন হোসেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডেভিড মালানের টর্নেডো সেঞ্চুরিতে রাজশাহীর সামনে ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কুমিল্লা ওয়ারিয়র্স।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত