মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৫ এএম
বগুড়ার পুলিশ রাফিদ আনাম স্বর্গ নামে ২২ বছর বয়সী এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়েছে, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনের সাতটি মামলা রয়েছে থানায়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলছেন, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের উপশহর-ধরমপুর সংযোগকারী ধুন্দাল ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে সুবিল খালপাড়ে ‘দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে’ স্বর্গ নিহত হয়। নিহত স্বর্গ বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকার লিয়াকতের ছেলে। ২০০৪ সালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন লিয়াকত।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, পুলিশের করা শীর্ষ সন্ত্রাসীর তালিকায় স্বর্গের বাবা লিয়াকতের নাম ছিল এক সময়। আর সাত মামলার আসামি স্বর্গ সাম্প্রতিক সময়ে শাজাহানপুরের জামাদারপুকুর ও শহরের খান্দার মালগ্রাম এলাকায় ‘ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন’ বলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর ভাষ্য।
ঘটনার বিবরণে ওসি বদিউজ্জামান বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে ধুন্দল ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহত ওই তরুণকে ঠনঠনিয়া শহীদ নগর (খান্দার) এলাকার ‘স্বর্গ’ হিসেবে শনাক্ত করে বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ কর্মকর্তারা বলছেন, স্বর্গ কিশোর বয়সেই বগুড়া শহরে ‘দুর্র্ধষ সন্ত্রাসী’ হিসেবে কুখ্যাতি পায়। বয়স ১৭ বছর পার হওয়ার আগেই দুটি হত্যা মামলার আসামি হয়ে যায় সে। এক পর্যায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে গেলেও মাস তিনেক আগে জামিনে বেরিয়ে এসে আবারও ওই তরুণ ‘বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ে বলে অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত