বিএনপি এখন তথ্যসন্ত্রাস চালাচ্ছে: তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৫৬ এএম, ২০১৯-১২-২৬    236

বিএনপি এখন তথ্যসন্ত্রাস চালাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি এখন তথ্যসন্ত্রাস চালাচ্ছে।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো আজ নতুন নয়, বহু পুরোনো সমস্যা। তার হাঁটুর ও কোমরের ব্যথা দীর্ঘদিনের। এসব রোগ-ব্যাধি নিয়ে তিনি দু’বার প্রধানমন্ত্রী এবং দু’বার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়ার শারীরিক এসব সমস্যাকে নতুন করে দেখিয়ে বিএনপি প্রতিদিন নৈরাজ্য চালাচ্ছে। রিজভী আহমদের গতকালের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।’

 চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব বড় চ্যালেঞ্জ কি-না সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমার দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। অবশ্যই আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ কাজে যেন সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। নেত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আমার সর্বোচ্চ প্রয়াস থাকবে। ইতোপূর্বে নেত্রী আমাকে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা বলেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশকে আমরা সেই ঠিকানায় পৌঁছাতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ সেই লক্ষ্যে পৌঁছাবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ড. হাছান মাহমুদ প্রথম নিজ জেলা চট্টগ্রামে আসার খবরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলে দলে বিমানবন্দরে ভিড় জমান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত