শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৭ এএম
তুরস্কের পূর্বাঞ্চলীয় বিটলিস প্রদেশের লেক ভ্যান নামক একটি হ্রদে অভিবাসীদের বহন করা একটি নৌকা ডুবে ৭ জন নিহত হয়েছেন। এ সময় ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে মারা যান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে নৌকাটি উল্টে যায়। লেকটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যাওয়ার আশায় বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে।
নৌকাটিতে মোট কতজন অভিবাসন প্রত্যাশী ছিল,
তা স্পষ্ট হওয়া যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এতে বাংলাদেশি
অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
সূত্র-আনাদোলু।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত