কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭

bcv24 ডেস্ক    ০৯:৩২ এএম, ২০১৯-১২-২৭    322


কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১০০ জন আরোহী ছিলেন।

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির কাছে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমস’র।

শুক্রবার সকালে বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান আলমাতি এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিলো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হবে। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাশিম জমরাট তোকায়েভ।

এদিকে, বেক এয়ারলাইন্সের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভিআইপিদের সেবা দেয়ার লক্ষে কোম্পানিটি চালু হয় ১৯৯৯ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদেরকে দেশটির সবচেয়ে কম খরচের এয়ারলাইন হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, এটিই ওই শহরে প্রথম বিমান দুর্ঘটনা নয়। ২০১৩ সালের ২৯ জানুয়ারি আলমাতির কাছে এক বিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের প্রাণহানি হয়। এর এক মাস আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর সেনাবাহিনী বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত