শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএল আবারও ফিরেছে রাজধানী ঢাকায়। নিজ আঙ্গিনায় ফিরেই যেন বিপদে পড়ল ঢাকা প্লাটুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে করল অসহায় আত্মসমর্পণ। ইমরুলের ফিফটিতে ৬ উইকেটের সহজ জয়ে প্লে-অফের কাছাকাছি চলে গেল চট্টগ্রাম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১২৪ রান তুলতে পেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। জবাবে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নিল কায়েসের দল।
জবাব দিতে নেমে ২৫ রানেই দুই ওপেনারকে হারানোর পর ৬৬ রানে তৃতীয় উইকেট হারায় চ্যালেঞ্জার্সরা। তবে অধিনায়ক ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটে চড়ে জয়ের বন্দরে তরী ভেড়াতে কোনও অসুবিধাই হয়নি চট্টগ্রামের। ৫৩ বলে দুই ছক্কা আর পাঁচটি চারে ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ইমরুল হন ম্যাচ সেরা। আর এই জয়ের ফলে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের আরও কাছাকাছি চলে গেল বন্দর নগরীর দলটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারানো ঢাকা একটা সময় ৬৮ রানে হারিয়ে বসে সপ্তম উইকেট। মেহেদি হাসান রানা, মুক্তার আলি, রায়ান বার্লদের দারুণ বোলিংয়ে বেশ বিপদেই পড়ে যায় ঢাকা। যা থেকে আর দলকে উদ্ধার করতে পারেনি কেউই।
এ অবস্থায় মোমিনুল হক সৌরভ একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেও আউট হন ৩৪ বলে ৩২ রান করে। যা ঢাকার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরও একশ পেরোতেই যেন কষ্ট হচ্ছিল ঢাকার। যে বিপদ থেকে সবচেয়ে বেশি উপকার করেন ওয়াহাব রিয়াজ ও মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে এই দুই পেসার মিলে দারুণ একটা জুটি না গড়লে ওই রানও পেতো না ঢাকা।
পাকিস্তানি রিক্রুট ওয়াহাব ১৫ বল খেলে ২ ছয়ে ২৩ রান করেন। আর মাশরাফি অপরাজিত ছিলেন ১২ বলে তিন ছয়ে ১৭ রান করে। যাতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ঢাকা।
এদিন চট্টগ্রামের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মুক্তার আলি ও রায়ান বার্ল। একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত