বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো কানাডা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

bcv24 ডেস্ক    ০৭:৪১ পিএম, ২০১৯-১২-২৭    291


বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো কানাডা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

বর্ণিল আয়োজনের মাধ্যমে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত ২১ ডিসেম্বর কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
টরন্টো ভিত্তিক বাংলাদেশী সংস্কৃতি গোষ্ঠী ‘উদিচি শিল্পী গোষ্ঠী’, ‘নৃত্যকলা’, ‘বাচনিক’, ‘সুকন্যা’ এবং ‘নৃত্যাঙ্গন’ দেশাত্মবোধক গান, নাচ এবং কবিতার পরিবেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার গৌরবময় যাত্রাকেচিত্রায়িত করে।

অন্টারিও প্রদেশের কর্মকর্তাবৃন্দ, টরন্টো ভিত্তিক কূটনীতিকবৃন্দ,টরন্টো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশী ডায়সপোরা কমিউনিটি, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এ উদযাপনে অংশ নেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই উদযাপন শুরু হয়। কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজয় দিবসের বার্তা পাঠ করেন। কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
টরন্টোতে বসবাসরত মুক্তিযোদ্ধা, টরন্টো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, টরন্টোতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশী ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে, ‌‌আমরা কীভাবে স্বাধীনতা অর্জন করেছি' শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

কনসাল জেনারেল নাঈম আহমেদ তার বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর আমাদের শ্রেষ্ঠ অর্জন এবং তিনি স্বাধীনতার অদম্য যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদান এবং ৩০ লাখ শহীদের ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন।এই দিবসটি উপলক্ষে, কনসাল জেনারেল সমস্ত বাংলাদেশী নাগরিককে "সোনার বাংলা" প্রতিষ্ঠার জন্য জাতির পিতার স্বপ্নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান, যা তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পূরন হতে চলেছে।

নাঈম আহমেদ আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে 'উন্নয়ন মিরাকল' এবং উন্নয়নের 'রোল মডেল' হয়ে উঠেছে। বাংলাদেশ ২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরনের পথে রয়েছে এবং ২০৪১ সালের মধ্যে বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিটি বাংলাদেশী নাগরিকের এই লক্ষ্যসমূহ অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি কানাডায় বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অব্যাহত প্রচেষ্টার জন্য টরন্টো এবং অন্যান্য প্রদেশের বাংলাদেশী প্রবাসীদেরও ধন্যবাদ জানান।

এর আগে ১৬ ডিসেম্বর সকালে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের সূচনা করেন। বিজয় দিবস উপলক্ষ্যে বার্তাসমূহ পাঠ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়। কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিবসটিরতাৎপর্য নিয়ে আলোচনা হয়।



রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত