মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১০:৫৪ এএম
রাজধানীর বাড্ডা এলাকায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যদের সঙ্গে মাদক বিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় রনি মিয়া (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুইটি শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদক বিক্রেতা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছুড়তে থাকে। পরে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়।’
পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি মাদক বিক্রেতা রনি মিয়া। এ সময় র্যাব-১’র একজন সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত