সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৪:৩৭ এএম
আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় আহত হয়েছেন অনেকে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে ব্যস্ত সময়ে একটি কর সংগ্রহ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেন বলেন, বিস্ফোরণটি ছিল ভয়াবহ। ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কথা নিশ্চিত করতে পারি। আরও অনেকে আহত রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা ৬১ জন ছাড়িয়েছে। এছাড়া আরও ৫১ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আহমেদ মোয়ালিম ওয়ারসেম বলেন, ‘আমি ২২টি মরদেহ গুনেছি। তাদের সবাই বেসামরিক নাগরিক। ৩০ জনেরও বেশি আহত হয়েছে। এটা একটা কালোদিন’।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোগাদিসুর মেয়র ওমর মোহাম্মদ সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছে বলে সরকার নিশ্চিত করছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী।
১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়াতে সহিংসতা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশের যুদ্ধবাজ গোত্রপতিরা হানহানিতে জড়িয়ে পড়লে সোমালিয়া কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে বাধাগ্রস্ত করা সম্ভব হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও তৎপর।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত