দেশকে গড়ে তোলার দায়িত্ব সবার: প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক    ০২:২০ পিএম, ২০১৯-১২-২৯    249

দেশকে গড়ে তোলার দায়িত্ব সবার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে গড়ে তোলার দায়িত্ব সবার। আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলি। আগামী প্রজন্মের ভবিষৎ গড়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। তাদের জীবন সুন্দর করার জন্য ডেল্টা প্লান ২১০০ আমরা বাস্তবায়ন করছি।

রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এর আগে সকাল ১১টার দিকে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্যারেড পরিদর্শন  করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করনে ও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন ও সর্বভৌম দেশের সামরিক বাহিনীর গুরুত্ব অপরিসীম ও অনস্বীকার্য। জাতিরজনক ভাটিয়ারিতে এ মিলিটারি একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন ও পরে উদ্বোধন করেছিলেন। তিনি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। আমরা সরকারে আসার পর ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ন করেছি। সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মানের করতে আমরা কাজ করেছি। জাতির পিতা চেয়েছিলেন সারা বিশ্বে এ বাহিনী সব চেয়ে গুরুত্বপূর্ণ হবে সেটা এখন সম্ভব হয়েছে।

সরকারপ্রধান বলেন, সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করেছি। সেনাবাহিনী থাকবে যুগোপযুগী ও আধুনিক। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনেও কৃতৃত্ব রেখেছে। পৃথিবীর বিভিন্ন দেশের সস্বস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করছে। আমাদের সেনাবাহিনী অত্যন্ত চৌকস। আমরা তাদের দক্ষ করতে সক্ষম হয়েছি।

দেশে অর্থনীতি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দেশক অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি করেছি। আমরা এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত জাতি পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এগিয়ে যাচ্ছি।

এই অনুষ্ঠানের মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশি, ২৯ জন সৌদি, একজন ফিলিস্তিনি, একজন শ্রীলংকানসহ মোট ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২০৭ জন পুরুষ, ২৭ জন নারী ক্যাডেট রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মন্ত্রী-সংসদ সদস্য, কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত