শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
ফেনীর কর্মসংস্থান ও জনশক্তি অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শহরের মহিপাল এলাকার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এ ঘটনা ঘটে।
কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ নিজাম উদ্দিন জানান, বিকেলে জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির উপ-দপ্তর সম্পাদক ও জেলা কাজী সমিতির সভাপতি মহিউদ্দিন দিদারসহ তার সহযোগীরা মিলে ভিয়েতনাম-এর একটি ভ্রমণ ভিসায় ফিঙ্গারপ্রিন্ট করে দিতে অফিসকে চাপ দেয়। কিন্তু এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে ভাঙচুর ও হামলা চালায়। এসময় জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মোঃ নিজাম উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। পরে অফিসের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল এসে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দিদারসহ তার সহযোগী আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশ্রাফ উল্লাহ রাসেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনকে আটক করে।
ফেনী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আতাউর রহমান জানান, এ ঘটনায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে আটক চারজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাঙচুরের সত্যতা পেয়েছে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত