চার মন্ত্রণালয়ে নতুন সচিব

bcv24 ডেস্ক    ০৫:৩৪ পিএম, ২০১৯-১২-৩০    308

চার মন্ত্রণালয়ে নতুন সচিব

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

সেই সঙ্গে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহার তথ্য সচিবের দায়িত্বে আবদুল মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসা আবদুল মালেকের মেয়াদ সোমবারই শেষ হয়েছে।

৫৮ বছর বয়সী কামরুন নাহারের চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তান নিজের ক্যাডারে ফিরে আসার বাধ্যবাধকতা ছিল।

বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে কামরুন নাহারকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী।  

চলতি বছরের জানুয়ারিতে তাকে রাষ্ট্রপতির দশ শতাংশ কোটায় প্রেষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দেওয়া হয়।

কামরুন নাহারের স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম গত অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।

পরিবর্তন আসা বাকি তিনটি সচিব পদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. রইছউল আলম মণ্ডল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে বছরের শেষ দিন মঙ্গলবার।

আর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে রোববারই আদেশ জারি হয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত