মুস্তাফিজ-ডেলপোর্ট তাণ্ডবে রংপুরের দ্বিতীয় জয়

bcv24 ডেস্ক    ০৫:৩৭ পিএম, ২০১৯-১২-৩০    350


মুস্তাফিজ-ডেলপোর্ট তাণ্ডবে রংপুরের দ্বিতীয় জয়

নিজের অফ ফর্মের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার আভাস দিয়েছিলেন বিপিএলের চট্টগ্রামের পর্বের শেষভাগেই। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ (৩০ ডিসেম্বর) ঢাকায় রীতিমতো আগুন ঝরালেন মুস্তাফিজ। পরে ডেলপোর্টের ব্যাটিং তাণ্ডবে চলতি বিপিএলে দ্বিতীয় জয় পেল রংপুর রেঞ্জার্স।

এদিন মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। সিলেটকে সাত উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় রংপুর। অন্যদিকে সপ্তম পরাজয় দেখলো মোসাদ্দেকের দল।

যদিও সিলেটের দেয়া ১৩৪ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। প্রথম ম্যাচের মতো আজও বিপিএল মাতাতে ব্যর্থ হন উড়িয়ে নিয়ে আসা ওয়াটসন। ফেরেন মাত্র ১ রান করেই। এরপর নাঈমকে নিয়ে জয়ের লক্ষ্যে ছুটিতে থাকেন ক্যামেরন ডেলপোর্ট। গড়েন ৯৯ রানের অনবদ্য জুটি।

নাভিন উল হকের শিকার হওয়ার আগে কাজের কাজটা অবশ্য সেরে ফেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ফিফটি তুলে নেয়া ডেলপোর্ট আউট হন ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে। তার ২৮ বলের এই তাণ্ডুবে ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও ছয়টি চারের মার।

এরপর গ্রেগরি এসেই দ্রুত ফিরলেও অন্যপ্রান্তে অবিচল থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মোহাম্মদ নাঈম শেখ। মারকুটে এই ওপেনার এদিন একটু ধীরেই খেলেন। ৩৮ রানে অপরাজিত থাকলেও বল মোকাবেলা করেন ৫০টি। মাত্র দুটি করে চার ও ছক্কা হাঁকান তরুণ এই বাঁহাতি। সঙ্গে ১২ বলে ১৮ রান করে অজেয় ছিলে মোহাম্মদ নবি।

তার আগে বোলিংয়ে নেমে গুরুত্বপূর্ণ কাজটা সারেন মুস্তাফিজ। চার ওভারে মাত ১০ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি তরুণ। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগালেন। মুস্তাফিজ তোপে পুড়ে প্রথম ব্যাট করতে নামা সিলেট থান্ডার্সের ইনিংস থেমেছে ১৩৩ রানে।

টস জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান রংপুর রেঞ্জার্সের নতুন অধিনায়ক শেন ওয়াটসন। শুরুতেই সিলেটকে চেপে ধরেন রংপুরের আরাফাত সানি ও মুস্তাফিজ। পরে মোহাম্মদ নবি, লুইস গ্রেগরিরাও তাদের সঙ্গে যোগ দিলে বড় সংগ্রহ গড়তে পারেনি সিলেট।

এক মোহাম্মদ মিঠুনই কেবল লড়তে পেরেছেন। ৪৭ বল খেলে ৪ চার ২ ছয়ে ৬২ রান করেন তিনি। সিলেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাদারফোর্ড, ১৬ রান করেছেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওই রান তোলে সিলেট। মুস্তাফিজ ছাড়া রংপুরের অপর চার বোলার আরাফাত সানি, মুকিদুল ইসলাম, মোহাম্মদ নবি ও লুইস গ্রেগরি নিয়েছেন ১টি করে উইকেট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত