শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ঢাকা প্লাটুনকে ভালোই চাপে রেখেছিল রাজশাহী কিংস। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিয়মিত উইকেটও তুলে নিচ্ছিলেন শোয়েব মালিক, রবি বোপারা, মোহাম্মদ ইরফানরা। যাতে ৮৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে ঢাকা। তবে তামিম-আসিফ ঝড়ে ইনিংস শেষে ঢাকার স্কোর দ্বারায় ১৭৪-এ!
জবাব দিতে নেমে ঠিক যেমন শুরু করা দরকার ছিল, তেমনটাই করেন লিটন দাস ও আফিফ হোসাইন। বিশেষ করে ব্যাটে ঝড় তোলেন আফিফ। তবে তা স্থায়ী হয়নি বেশিক্ষণ। ওয়াহাব রিয়াজের এক তাণ্ডুবে ওভারেই যেন তছনছ হয়ে যায় সব। কোনও রান না দিয়েই তিন উইকেট
তুলে নেন রিয়াজ।
পাকিস্তানি পেসার পরে আরও দুটি উইকেট নেয়ায় ১৬.৪ ওভারে ঠিক ১০০ রানেই গুটিয়ে গেছে রাজশাহী। যাতে ৭৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা প্লাটুন। রিয়াজের বোলিং তোপের দিনে রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩১ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া নাহিদুল ইসলাম ১৪, লিটন দাস ও বোপারা ১০ রান করে করেন। অন্যদিকে, মাত্র ৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে রাজশাহীকে তছনছ করে দেন রিয়াজ।
তবে হেরেও টেবিলে ঢাকার উপরেই অবস্থান করছে রাসেলের দল। কারণ আট ম্যাচে পাঁচ জয়ে খুলনা ও রাজশাহীর (রান রেট ০.৭২৬) সমান ১০ পয়েন্ট পাওয়ায় নেট রান রেটে এগুতে পারেনি ঢাকা (রান রেট ০.৪০১)। অন্যদিকে, ঢাকার এই জয়ে লাভ হয়েছে চারে থাকা খুলনার। ০.৭৪২ নেট রান রেট নিয়ে দুইয়ে উঠে গেছে মুশফিকের দল।
এর আগে শেষের ছয় ওভারে রাজশাহীর বোলারদের রীতিমতো কচুকাটা করেন ঢাকার দুই ব্যাটসম্যান। তামিম ইকবাল ও আসিফ আলি মিলে শেষ ছয় ওভারে তুলে নিয়েছেন ৭৯ রান।
ওপেনিংয়ে নামা তামিমের রান যেখানে এক পর্যায়ে ছিল ৩৮ বলে ৩৯, ইনিংস শেষে তার স্কোর দাঁড়ায় ৫২ বলে ৬৮। ৪টি চারের পাশাপাশি তিনবার বল হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করেন তামিম। আর আসিফ আলি তো ছিলেন আরও ভয়ঙ্কর।
সাতে নেমে মাত্র ২৮ বলে ৫৫ রান করেন পাকিস্তানি অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ৪টি করে চার-ছয়ের মার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ঢাকা।
ঢাকার এই ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক স্পিনার থেকে হঠাৎ অলরাউন্ডার বনে যাওয়া মেহেদি হাসান। ১১ বলে ২১ করেন এই তরুণ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত