শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার সাদেক (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে উপজেলার মুচনীর ২৬ নং ক্যাম্পের শিয়াইল্যা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দক্ষিণ লেদা ক্যাম্প এলাকার সফিউল্লাহর ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে ইয়াবা বিক্রির খবর পেয়ে টেকনাফ মুচনী ২৬ নং ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে যায় র্যাব। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় একদল রোহিঙ্গা মাদককারবারী। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য প্রথমে রামু সেনানিবাস ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এসময় আনোয়ার সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। পরে দিবাগত রাতে পুনরায় ইয়াবা উদ্ধারের জন্য অভিযানে গেলে এতে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ডাকাতরা। এক পর্যায়ে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের গোলাগুলিতে আনোয়ার সাদেক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি
পিস্তল ও ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। নিহতের মরদেহ ময়না তদন্তের
জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত