বঙ্গবন্ধুর নামে স্কুলে ‘বৃত্তি প্রতিযোগিতা’য় দুর্নীতি

bcv24 ডেস্ক    ১০:১৬ এএম, ২০১৯-০৪-২০    405

বঙ্গবন্ধুর নামে স্কুলে ‘বৃত্তি প্রতিযোগিতা’য় দুর্নীতি

বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে স্কুলে বৃত্তি প্রতিযোগিতার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে একটি সংগঠনের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধুর নামে কোনো কর্মকাণ্ড চালাতে গেলে অনুমতি নিতে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের। 

ট্রাস্ট ও শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, অনুমতি ছাড়া অর্থ সংশ্লিষ্ট এমন কাজ করায় ‌‘বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক নামের’ সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। 

যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা।

ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিংক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে একশ টাকার বিনিময়ে একটি ফরম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে ২৫টি প্রশ্নের উত্তর করতে বলা হয়।

শুধু ধানমণ্ডি কামরুন্নেছা বিদ্যালয়েই ফরম ও নিবন্ধন ফি’র নামে তোলা হয় প্রায় এক লাখ টাকা। গত বছরের জুন থেকে ৫ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিলো, কিন্তু টাকা মেলেনি আজও।

টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফরমে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা। কিন্তু সেই পুরনো টালবাহানা।

কামরুন্নেছা ছাড়াও ধানমণ্ডি, আজিমপুর ও তেজগাওএর তিনটি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, কে এম বশির, নব কুমারসহ ১২টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা।

এসব অভিযোগ নিয়ে ফরমে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালিগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই দুই নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতোমধ্যেই ৪০টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা।

যদিও বঙ্গবন্ধু ট্রাষ্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই। অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেও। সাবেক কোষাধ্যক্ষ এ এম রফিক যেহেতু মারা গেছেন তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাষ্ট।

শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরণের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এখানে যদি দেখা যায়, কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। সেই অর্থ যদি ফেরত দেয়া না হয়ে থাকে তাহলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে আমরা ব্যবস্থা নেব।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির, সেই আবেগ ও ভালোবাসা নিয়ে যাতে কেউ অন্যায় সুবিধা নিতে না পারে সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র ও জনগণ সকলের। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত