সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
ওমান সাগর ও ভারত মহাসাগরে তেহরানের সঙ্গে রাশিয়া ও চীনের ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর পার্সটুডে’র।
মঙ্গলবার তেহরানে এক বক্তৃতায় তিনি বলেন, এ ধরনের মহড়ার আয়োজন করা সহজ কাজ নয় এবং এ কারণেই তা বিশ্বের আগ্রাসী শক্তিকে ক্ষুব্ধ করে তুলেছে। দুটি বৃহৎ শক্তি চীন ও রাশিয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়ার কারণেই সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয় সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পদলেহী আঞ্চলিক দেশগুলোও এ মহড়াকে মেনে নিতে পারছে না।
প্রসঙ্গত, ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী নৌমহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। একই অঞ্চলের পানিসীমা রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যখন একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তখন এ মহড়া চালাল ইরান, রাশিয়া ও চীন। শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য।
এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি রোববার যৌথ মহড়া শেষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তিন দেশের যৌথ নৌমহড়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং প্রতিটি পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত