শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই একাদশে ছয় দেশের ক্রিকেটারদের রাখা হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বর্তমান সময়ের তিন ক্রিকেটারের স্থান হয়েছে।
পারফরম্যান্সের ভিত্তিতেই সাকিবকে দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা দিয়েছে ক্রিকইনফো। যদিও বর্তমানে নিষেধাজ্ঞা নিয়ে বাজে সময় পার করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ক্রিকইনফোর ওয়ানডে একাদশে সাকিবের ব্যাটিং পজিশন রাখা হয়েছে ৭ নম্বরে। দশকের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বাছাই করা হয়েছে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের রোহিত শর্মাকে।
ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে রাখা হচ্ছে তিন নম্বরে। আর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে মিডলঅর্ডারে ৪ নম্বরে রাখা হয়েছে। ৫-এ রস টেলর, ৬ নম্বরে মাহেন্দ্র সিং ধোনি। আর বোলার হিসেবে বেছে নেয়া হয়েছে- ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহিরকে।
এর আগে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন অ্যালমনাকের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে সাকিব আল হাসানের।
গত ১০ বছর ধরে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। ব্যাট হাতে পর্যাপ্ত রানের পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট নিয়ে ভারসাম্য রেখেছেন। এই সময়ে ৩৮.৮৭ গড়ে তিনি রান করেছেন ৪ হাজার ২৭৬। বল হাতে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭ উইকেট! তাই তার এ একাদশে জায়গা হয়েছে অলরাউন্ডার হিসেবেই।
ইএসপিএন দশকসেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকা ইমরান তাহিরের চেয়েও সাকিবের উইকেট সংখ্যা বেশি। তাহির নিয়েছেন ১৭৩ উইকেট।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত