মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। রাজধানীর আগারগাঁওয়ে এনআইএলজি মিলনায়তন এবং দক্ষিণ কমলাপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন।
প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে ইসি।
এবার দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর- এই তিন পদে সব মিলিয়ে এক হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে মেয়র পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েক দিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুই হাজার ২৬০ জন।
ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭৪ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মনোনয়নপত্র বাছাই করে চূড়ান্ত তালিকা দেওয়া হবে।
ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা বাছাইয়ের তিন দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ১০ জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। ওই দিনই প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। আর সব শেষে ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে যুব মহিলা লীগের নিলুফার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
ইসি জানিয়েছে, ওই ওয়ার্ডে এই পদে আর কোনো প্রার্থী নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত