সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৩:৩৭ এএম
আজ ‘বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস’। বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে নানান ভাবে।
কোনও কোনও দেশে জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে, আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি নয়, বরং হ্রাস পাওয়াটাই সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এমনি প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস’।
আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় স্বাধীনতার পূর্ব থেকেই। প্রথমে বেসরকারি পর্যায়ে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে তা সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়। এক পর্যায়ে এই কার্যক্রমে বেশ সফলতা আসে। কিন্তু সাম্প্রতিককালে এই কার্যক্রম চলছে ঢিমে তালে। মাঠ পর্যায়ে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই ব্যাপারে সচেতনতা নেই বললেই চলে। সেই সঙ্গে রয়েছে ধর্মীয় গোঁড়ামি। অনেক ক্ষেত্রে শিক্ষিত-সচেতন দম্পতিও অধিক সন্তান নিচ্ছেন।
বিশেষ করে অনগ্রসর দরিদ্র জনগোষ্ঠী এ ব্যাপারে অন্ধকারেই রয়ে গেছে। সব মিলিয়ে ঝিমিয়ে পড়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি।
বিভিন্ন জরিপে প্রাপ্ত তথ্য হচ্ছে, বর্তমানে দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছেড়ে দেয়ার হার যেমন বেশি, সক্ষম দম্পতির সংখ্যাও তেমনি বেশি।
আর এই অবস্থায় বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি বর্ণনা করার অবকাশ রয়েছে। এখানে প্রতি মিনিটে জনসংখ্যা বাড়ছে চারজন। পৃথিবীর মোট জনসংখ্যা ৬০ দশমিক সাত শতাংশ বসবাস করে শুধু এশিয়া মহাদেশে। এক লাখ ৪৭ হাজার পাঁচশ ৭০ বর্গকিলোমিটার আয়তনের এই বাংলাদেশে প্রায় ১৬ কোটি মানুষের বসবাস। ১৯৬১ সালে যেখানে জনসংখ্যা ছিলো তিন কোটির ওপরে সেই জনসংখ্যা এখন বেড়েছে পাঁচ গুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছুবে কয়েক বছরের মধ্যেই।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত