মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:৩৮ এএম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
এ ব্যাপারে নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বিচারক।
মামলার অন্য আসামিরা হলেন−ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করার জন্য মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান যে- খালেদা জিয়াসহ ব্নিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী এক সপ্তাহের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে, না হলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।
এজহারে আরও উল্লেখ করা হয়, এরা সবাই তারেক রহমানের গুণ্ডা বাহিনী। তারেক রহমান লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত