বঙ্গবন্ধু বিপিএলে সবার ওপরে রাজশাহী

ক্রিড়া প্রতিবেদক    ০৫:৫১ পিএম, ২০২০-০১-০২    285


বঙ্গবন্ধু বিপিএলে সবার ওপরে রাজশাহী

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দেখায় রাজশাহী রয়্যালসকে ৪৭ রানে হারিয়েছিল রংপুর রেঞ্জার্স। একদিন পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই পরাজয়ের বদলা নিয়ে নিলো রাজশাহী। রংপুরকে ৩০ রানে হারিয়ে বিপিএলের পয়েন্ট তালিকারও শীর্ষে ওঠে গেছে শোয়েব মালিকের দল।

৯ ম্যাচে ৬ জয়ে এখন ১২ পয়েন্ট রাজশাহীর। সমান ম্যাচে সমান জয়ে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিনে খুলনা টাইগার্স আর চারে আছে ঢাকা প্লাটুন।

সিলেটে ১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। শেন ওয়াটসন টানা চতুর্থ ম্যাচে দশের নিচেই সাজঘরের পথ ধরেন। মাত্র ২ রান করে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার বোল্ড হন মোহাম্মদ নওয়াজের বলে।

ঝড় তুলতে গিয়েও বেশিদূর এগোতে পারেননি ক্যামেরুন ডেলপোর্টও। ৭ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৪ রান করেন তিনি। তারপরও দারুণ খেলছিলেন নাইম শেখ। চার ছক্কায় এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। কিন্তু শোয়েব মালিকের এক ঘূর্ণি ডেলিভারিতে বুঝতে না পেরে আলতো করে ব্যাটে লাগিয়ে দেন তিনি, বল ওঠে যায় আকাশে। রবি বোপারার ক্যাচটি নিতে কষ্ট হয়নি। ১৮ বলে ২টি করে চার ছক্কায় নাইম তখন ২৭ রানে।

চতুর্থ উইকেটে টম অ্যাবেলকে নিয়ে ৪৬ বলে ৬৪ রানের এক জুটিতে রংপুুরকে লড়াইয়ে ফেরান ফজলে মাহমুদ। কিন্তু তিন বলের ব্যবধানে এই জুটির দুই ব্যাটসম্যানকেই হারিয়ে আবারও চাপে পড়ে যায় ওয়াটসনের দল। ২৪ বলে ২৯ রান করে আউট হন অ্যাবেল, পরের ওভারে ফিরে যান ফজলে মাহমুদও। ২৬ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৪ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখান নওয়াজ।

পরের ব্যাটসম্যানরা আর অসাধ্য সাধন করতে পারেননি। রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৪৯ রানেই থামে রংপুর রেঞ্জার্সের ইনিংস। শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ আর কামরুল ইসলাম রাব্বি নেন ২টি করে উইকেট।

এর আগে আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারাদের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রাজশাহী। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৫১ রান যোগ করেন আফিফ ও লিটন দাস। তবে দুজনের কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। লিটন ১৫ বলে ১৯ এবং আফিফ মাত্র ১৭ বলে করেন ৩২ রান।

এরপর ইরফান শুক্কুর ২০ বলে ২০ ও শোয়েব ৩১ বলে ৩৭ রান করলে খানিক স্লথ হয়ে আসে রাজশাহীর ইনিংস। তবে শেষদিকে ঝড় তোলেন রবি বোপারা। মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকেই ৪টি চারের মারে নেন ২২ রান।

যার সুবাদে ১৭৯ রানের সংগ্রহ পায় রাজশাহী। মাত্র ২৯ বলে ৫০ রান অপরাজিত থাকেন বোপারা। নিজের ইনিংসে ইংলিশ এই অলরাউন্ডার ৪টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

রংপুরের পক্ষে মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। এছাড়া আরাফাত সানি ও মোহাম্মদ নবীর ঝুলিতে যায় ১টি করে উইকেট।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত