উত্তজনাময় সুপার ওভারে জিতল কুমিল্লা

ক্রিড়া প্রতিবেদক    ১১:০৬ পিএম, ২০২০-০১-০২    333


উত্তজনাময় সুপার ওভারে জিতল কুমিল্লা

পরতে পরতে উত্তেজনায় পরিপূর্ণ এক ম্যাচের দেখা মিলল সিলেটে। যে ম্যাচের শেষ ওভারের শেষ বল পর্যন্ত উত্তেজনার পারদ ছিল চড়ানো। তবু সেই উত্তেজনা থামলো না। রানআউটে শেষতক কুমিল্লা ওয়ারিয়র্স আর সিলেট থান্ডারের ম্যাচটি হলো টাই, গড়ালো সুপার ওভারে। সেই সুপার ওভারেও উত্তেজনা বজায় রেখে জয়ের মুখ দেখল কুমিল্লা। 

কুমিল্লার স্পিনার মুজিবুর রহমানের করা সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ৭ রান তুলতে পারে সিলেটের দুই ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও রাদারফোর্ড। জবাবে সৌম্যকে হারালেও ১ বল হাতে রেখেই জয় তুলে কুমিল্লাকে জয়ের উল্লাসে মাতান ডেভিড ওয়াইসি। 

এর আগে মূল ম্যাচের শেষ ওভারে সিলেটের দরকার ছিল ১৫ রান, হাতে ২ উইকেট। কুমিল্লার বোলার আল আমিনের করা ওই ওভারের প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন নাভিন উল হক। তবে তৃতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান তিনি।

তারপরও ম্যাচে ছিল সিলেট থান্ডার। শেষ ২ বলে দরকার ৪ রান। এবাদত হোসেন ব্যাটে লাগিয়ে নেন সিঙ্গেল। শেষ বলে দরকার ৩। কিন্তু ওই বলটিতে ওয়াইড দিয়ে বসেন আল আমিন। তাতেই আরও জমে ওঠে ম্যাচ। পরের বলে ডাবলস নিতে গিয়ে রানআউট হন ১০ বলে ১৬ রান করা মনির হোসেন।

সিলেটের স্লো উইকেটে ১৪০ রানকেও মামুলি বলার উপায় ছিল না। কুমিল্লা ওয়ারিয়র্সের ছুড়ে দেয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেটা হারে হারেই টের পেয়েছে ঘরের মাঠের সিলেট থান্ডার।

কুমিল্লার বোলারদের তোপে ৩৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে সিলেট। তারপরও দলকে আশা দেখিয়ে যান সোহাগ গাজী। দারুণ ব্যাটিংয়ে সিলেটকে অনেকদূর এগিয়ে নেন।

৩১ বলে গড়া সোহাগ গাজীর ৫২ রানের (৩ বাউন্ডারি আর ৪ ছক্কায়) ঝড়ো ইনিংসটি থামার পরই সব স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম সিলেটের। দলকে ১০৪ রান পর্যন্ত টেনে নিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন গাজী। তবে শেষদিকে মনির হোসেন আর নাভিন উল হক মিলে অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছিলেন। শেষ হলো টাইয়ে।

এর আগে অন্য ব্যাটসম্যানরা সেভাবে হাত খুলে খেলতে না পারলেও উপুল থারাঙ্গার ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৪০ রানের সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা ওয়ারিয়র্স।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা কুমিল্লার শুরুটা ছিল দুর্দান্ত। স্টিয়ান ফন জিল আর উপুল থারাঙ্গা ২৫ বলের উদ্বোধনী জুটিতেই তুলে দেন ৪১ রান। এই জুটিতে অবশ্য ফন জিলের তেমন অবদান ছিল না। ১২ বলে ১০ রান করে তিনি সাজঘরে ফেরেন।

কুমিল্লার বিপদ সেই শুরু। ৫ রান করেই সোহাগ গাজীর শিকার হন সৌম্য সরকার। এক প্রান্ত ধরে দারুণ খেলতে থাকা উপুল থারাঙ্গাকে ইনিংসের দশম ওভারে এসে এলবিডব্লিউ করেন এই গাজীই। ৩১ বলে ৯ বাউন্ডারির সাহায্যে লঙ্কান ওপেনার তখন ৪৫ রানে।

এরপর আর কুমিল্লার কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ইয়াসির আলী (৬ বলে ৫), ডেভিড উইজ (১২ বলে ১৫), সাব্বির রহমানরা (২৫ বলে ১৭) একে একে ব্যর্থতার পরিচয় দিলে সংগ্রহটা লড়াকু হয়নি সৌম্য সরকারের দলের।

সিলেটের পেসার ইবাদত হোসেন ছিলেন দলের সবচেয়ে সফল বোলার। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত