মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৬ এএম
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে কারা, কীভাবে জড়িত ছিল সব তথ্যই পুলিশের কাছে আছে। এই হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় কোনও পুলিশ সদস্যের গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না এ খুনের সাথে কারা কারা যুক্ত ছিল, কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল পুলিশ সব উদ্ধার করেছে।
তিনি বলেন, সব আসামি আমাদের নেটে চলে আসছে। এই ঘটনার সমাধান হয়ে গেছে। খুব শিগগিরই পুলিশ এ ব্যাপারে প্রেস রিলিজ দিবে।
এদিকে, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পপি আদালতের কাছে স্বীকার করেছেন তিনি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ঘটনার দিন পপি নুসরাতকে ছাদে ডেকে নেয় এবং কিলিং মিশনে অংশ নেন।
এছাড়াও ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কীভাবে পুড়িয়ে হত্যা করা হয় এর বর্ণনা দিয়েছেন এ হত্যায় অংশ নেয়া তারই সহপাঠী কামরুন নাহার মণি।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল মাদরাসায় পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান।
নুসরাতের পরিবারের অভিযোগ মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতের পরিবারের দায়ের করা যৌন নিপীড়নের মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষর লোকজন তার গায়ে আগুন দেয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত