শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে কঠোর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ৬ ও ৭ জানুয়ারি জাতীয় ক্রিকেট একাডেমিতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ সব খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা নেবে বোর্ড। সে পরীক্ষায় পাশ না করতে পারলেই বেতন থেকে অর্থ কেটে রাখা হবে! পিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এটা জানিয়ে দেওয়া হয়েছে।
বোর্ডের চুক্তিবদ্ধ ১৯ খেলোয়াড়কেই পূর্ব নির্ধারিত ফিটনেস টেস্ট দিতে হবে। আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকায় ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাদাব খানকে এ পরীক্ষা দিতে হচ্ছে না। এ তিনজনের ফিটনেস পরীক্ষা হবে ২০ ও ২১ জানুয়ারি।
পাকিস্তান জাতীয়
দলের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিকের অধীনে স্থূলতা, শক্তি, দীর্ঘস্থায়িত্ব, গতির দীর্ঘস্থায়িত্ব ও ক্রস ফিট-এর পরীক্ষা দেবেন পাকিস্তানের চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা। প্রতিটি পরীক্ষাতেই নূন্যতম পাশ পার্ক পেতে হবে তাঁদের। কেউ ব্যর্থ হলেই তাঁর মাসিক বেতনের থেকে ১৫ শতাংশ কেটে রাখা হবে এবং যত দিন পর্যন্ত ফিটনেসে সন্তোষজনক ফল আনতে পারবেন না এ জরিমানা চলতেই থাকবে। আর ফিটনেস টেস্টে টানা ব্যর্থ হলে খেলোয়াড়দের বর্তমান ক্যাটাগরি থেকে নিচু স্তরে পাঠিয়ে দেওয়ারও শাস্তি দেওয়া হবে। অর্থাৎ বাবর আজম যদি ফিটনেস টেস্টে বারবার ব্যর্থ হন, তবে ক্যাটাগরি ‘এ’ থেকে তাঁকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেবে পিসিবি।
এ ব্যাপারে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের পরিচালক জাকির খান বলেছেন, খেলোয়াড়দের ফিটনেসে নজর রাখার ব্যাপারে সব সময়ই জোর দেওয়া হয়েছে। এবার আমরা শাস্তির বিষয়টিও রেখেছি, যেটা খেলোয়াড়দের চুক্তিতেই বলা ছিল। আমরা চাই খেলোয়াড়েরা বছর জুড়েই ফিটনেসের ব্যাপারে সচেতন থাকুক, এ ব্যাপারে দায়িত্বশীল হোক। একজন পেশাদার অ্যাথলেটের জন্য ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সব খেলোয়াড়কেই তাদের কাছে পিসিবির চাওয়া এবং এতে ব্যর্থ হলে কী হতে পারে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। পিসিবি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এটা ঘরোয়া ক্রিকেটেও চালু করবে তারা।
বিসিভি/এফএনস/এনএইচ
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত