৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়লো লিভারপুল

ক্রিড়া প্রতিবেদক    ১১:০৭ পিএম, ২০২০-০১-০৩    287


৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়লো লিভারপুল

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে এগিয়ে চলা লিভারপুল নতুন বছরের শুরুটাও করল একই ছন্দে। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। লিগে সবশেষ লিভারপুল হেরেছিল গত বছর ৩ জানুয়ারি, ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে। তিন দশকের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলা লিভারপুল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। ভার্জিল ফন ডাইকের নিখুঁত ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক থেকে ডি-বক্সে বল বাড়ান অ্যান্ডি রবার্টসন। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন সালাহ। আসরে এটি তার দশম গোল। দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে সালাহর শটটি অসাধারণ নৈপুণ্যে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক। খানিক পর মিশরের এই ফরোয়ার্ডের আরেকটি শট রুখে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। ৬০তম মিনিটে ভাগ্যের জোরে দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় শেফিল্ড। সালাহর চিপ শটে হেড করার চেষ্টায় ব্যর্থ হন ফন ডিক। বল বাইরে চলে যাচ্ছে ভেবে ডিফেন্ডার ও গোলরক্ষক কেউ ঠেকানোর চেষ্টাই করেননি, শেষ মুহূর্তে বল পোস্টে বাধা পায়।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানে। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে সালাহর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। গোলরক্ষক ঠেকানোর পর আলগা বল অনায়াসে জালে ঠেলে দেন তিনি। আসরে এটি তার একাদশ গোল।

২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট লিভারপুলের। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪। ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩১।

বিসিভি/এফএনএস/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত