মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:২৫ এএম
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দুই প্রবীণ নেতাকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন- উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। আমির হোসেন আমুকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর তোফায়েল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের।
এদের নেতৃত্বে দুই সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দু’টি টিম কাজ করবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের কাযনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ দু’টি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানআওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ২১তম জাতীয় সম্মেলনের পর নবনির্বাচিত কমিটির এটি প্রথম যৌথসভা। শনিবার সন্ধ্যায় মূলতবি সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সরকারি ববসভবন গণভবনে। এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়েছে উত্তর সিটি করপোরেশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণ সিটি করপোরেশনে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে। দক্ষিণে এই সমন্বয় কমিটিতে আরও রয়েছেন- সভাপতিমÐলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ। উত্তরে রয়েছেন, সভাপতিমÐলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যৌথসভায় উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলের উপদেষ্টা পরিষদের এই দুই নেতাকে নির্বাচন পরিচালানার দায়িত্ব দেওয়ার সময় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি দলের কাজ করতে চান তাহলে করতে পারবেন। দলের যে সব বিভাগীয় উপ-কমিটি রয়েছে সেখানে আপনারা কাজ করতে চাইলে করতে পারবেন।
বিসিভি/এফএনএস/এনএইচ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত