মুশফিকদের উড়িয়ে ফের শীর্ষে চট্টগ্রাম

bcv24 ডেস্ক    ০৬:৪২ পিএম, ২০২০-০১-০৪    285


মুশফিকদের উড়িয়ে ফের শীর্ষে চট্টগ্রাম

শীর্ষে ওঠার লড়াইয়ে খুলনা টাইগার্সের পুঁজি ছিল মাত্র ১২১। এতো কম পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়াই যে শর্ত। তবে খুলনা তা পারেনি। ওপেনিং জুটিতে ৬৯ রান তুলে খুলনাকে যে  শুরুতেই ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে লিন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিক।

যে ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতেছে চট্টগ্রাম। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১২৪ রান তুলে ফেলে দলটি। জুনায়েদ সিদ্দিক ৩৯ বলে ৩৮ ও লিন্ডল সিমন্স ২৮ বলে ৩৬ রান করে আউট হলেও তিনে নেমে ২৭ বলে ৩০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন ইমরুল কায়েস।

আর দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল চট্টগ্রাম। ১০ ম্যাচে ৭ জয় পাওয়া দলটির পয়েন্ট এখন ১৪। অন্যদিকে, ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারা খুলনা নেমে গেছে টেবিলের চার নম্বরে। ৯ ম্যাচের ৪টিতে হারা মুশফিকুর রহিমের দলের পয়েন্ট সেই ১০।

এর আগে তরুণ পেসার মেহেদি হাসান রানা ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১২১ রানেই গুটিয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নামা খুলনা টাইগার্স। খুলনার আট ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ৪৮ করেছেন রাইলি রুশো। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৯ রান।

এই দুজন বাদে খুলনার পক্ষে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারা অপরজন হলেন রবি ফ্রাইলিংক (১৭)। চট্টগ্রামের হয়ে রুবেল হোসেন ৩.৫ ওভারে ১৭ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। রুবেলে সঙ্গে এদিন তিন উইকেট পেয়েছেন আসর জুড়ে দুর্দান্ত বোলিং করা মেহেদি হাসান রানাও, তবে রান দিয়েছেন ২৯টি।

আজকের ম্যাচে এই তিন উইকেট নিয়েই গতকাল উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে বসা মুস্তাফিজকে আবারও পিছনে ফেললেন তরুণ বাঁহাতি রানা। আট ম্যাচে বল করা রানার উইকেট সংখ্যা এখন ১৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজ নিয়েছেন ১৬টি।

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত