মেহরপুরে দুই কন্যা সন্তান হওয়াতে গরম ডাল নিক্ষেপ

bcv24 ডেস্ক    ০৬:০২ পিএম, ২০১৯-০৪-২০    422

মেহরপুরে দুই কন্যা সন্তান হওয়াতে গরম ডাল নিক্ষেপ

মেহরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে দুটি কন্যা সন্তান হওয়ায় যৌতুকের দাবিতে সাবিয়া আক্তার নামে এক গৃহবধূর গায়ে গরম ডাল ঢালার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

সাবিয়া বর্তমানে মেহেরপুর ২শ’ ৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে ৩৬ নম্বর বেডে চিকিৎসাধীন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তার বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে বার্ন সার্জিক্যাল চিকৎসক ছাড়া এটা নিরুপণ করা সম্ভাব নয়।   

এ বিষয়ে সাবিয়ার মা রাবিয়া খাতুন বাদী হয়ে নারি ও শিশু নির্যাতন আইনে মেহেরপুর থানায় মামলা দায়ের করেছেন।

সাবিয়ার মা রাবিয়া খাতুন বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য সাবিয়ার স্বামী ও শাশুড়ি বিভিন্নভাবে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতে থাকে। দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার পর এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। তার স্বামী মাসুম ও শাশুড়ি রিনা খাতুন দুজনে মিলে সাবিয়াকে মারধর করে তার গায়ে গরম ডাল ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে সাবিয়া বলেন, বিয়ের পর থেকেই মাসুম আমাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার নির্যাতন যহ্য করতে না পেরে আমি বাপের বাড়ি মেহেরপুরে চলে আসি। কিন্তু আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথায় আবার স্বামীর কাছে ফিরে যেতে হয়। আসার পর থেকে আমাকে আরও বেশি নির্যাতন করতে থাকে। আমাকে বাড়ির বাইরে যেতে দেয় না। আমার দ্বিতীয় কন্যা মাইসা জন্ম নেওয়ার পর থেকে আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করে স্বামী ও শাশুড়ি। টাকা দিতে পারিনি বলে আমার স্বামী ও শাশুড়ি আমাকে প্রচন্ড মারধর করে। এরপর তারা আমার গায়ে গরম ডাল ঢেলে দেয়।

তিনি আরো বলেন, দুইটা কন্যা সন্তান হওয়াতে প্রতিনিয়ত তারা আমাকে অমানবিক নির্যাতন করতো।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদারা বলেন, মেহেরপুর থানায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (২০০৩) সংশোধিত আইনে সাবিয়ার মা রাবিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরো বলেন, পুলিশ সাবিয়ার স্বামী মাসুম রেজা ও শাশুড়ি রিনা খাতুনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় এনজিও মউক  সাবিয়াকে আইনগতসহ সকল সহযোগিতা করছে বলে জানিয়েছে মওক’র নির্বাহী পরিচালক আসাদু জ্জামান সেলিম।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত