উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

bcv24 ডেস্ক    ০৮:৪৬ পিএম, ২০২০-০১-০৬    307


উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল সীমান্ত এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। 

এসময় বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ইউএনএইচসিআর’র ১টি আইডি কার্ড উদ্ধার করেছে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর সি ব্লকের বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মো: ইসমাইল (২৮) ও একই ক্যাম্পের আবু ছৈয়দের ছেলে মো: হেলাল উদ্দিন (২০)। 

এ ঘটনায় ইয়াবা কারবারিদের গুলিতে এক বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার ভোরে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদে পালংখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে দেন। পরে ৫-৬ জনের একটি ইয়াবা সিন্ডিকেট মিয়ানমার হতে ফারির বিল এলাকা দিয়ে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষে প্রায় ১০-১৫ রাউন্ড গুলি ছোড়াছুড়ি করে।’ 

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

বিসভি/এনএইচ


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত