দুর্দান্ত লাবুশানেতেই ধবলধোলাই নিউজিল্যান্ড

ক্রিড়া প্রতিবেদক    ১১:৩২ পিএম, ২০২০-০১-০৬    330


দুর্দান্ত লাবুশানেতেই ধবলধোলাই নিউজিল্যান্ড

‘ঘরের মাঠে সবাই বাঘ’- কথাটির মর্ম হাড়ে হাড়ে টের পেল নিউজিল্যান্ড। আগের দুটিতে জয়ের পর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে অজিরা। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী কিউই দল। 

মার্নাস লাবুশানের ক্যারিয়ারের প্রথম দ্বি-শতক হাঁকানো ম্যাচে টিম পেইনের দল পেয়েছে ২৭৯ রানের বিশাল জয়। এর আগের দুই ম্যাচেও জয়ের ব্যবধান ছিল যথাক্রমে ২৯৬ রান ও ২৪৭ রান। 

আর সফরকারী নিউজিল্যান্ডের প্রতিরোধহীন ক্রিকেটে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে ব্যবধানও কমিয়েছে অস্ট্রেলিয়া।

সিডনী টেস্টে কিউইদের ফলো-অন না করিয়ে বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অজিরা তৃতীয় দিন শেষ করে বিনা উইকেটে ৪০ রান নিয়ে। সোমবার (৬ জানুয়ারি) চতুর্থ দিনের শুরুতে বড় জুটির ইঙ্গিত দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। যদিও বার্নস ৪০ রান করে ফেরেন সাজঘরে।

এরপর লাবুশানেকে নিয়ে ১১০ রানের জুটি গড়েন ওয়ার্নার। দুর্দান্ত এক শতক হাঁকানো ওয়ার্নার ১৫৯ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন। ৭৪ বলে ৫৯ রান করে আউট হন প্রথম ইনিংসে ২১৫ রান করা লাবুশানে। আর তখনই দলের ইনিংস ঘোষণা করেন অধিনায়ক পেইন।

এতে নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ৪১৬ রানের পাহাড়সম লক্ষ্য। যা তাড়া করতে নেমে অজিদের বোলিং তোপে ১৩৬ রানেই গুটিয়ে যায় কিউইরা। দলের পক্ষে কলিন ডি গ্র্যান্ডহোম করেন সর্বোচ্চ ৫২ রান। এছাড়া আর কেউই করতে পারেননি উল্লেখযোগ্য স্কোর। 

অজিদের পক্ষে নাথান লায়ন ৫টি ও মিচেল স্টার্ক ৩টি উইকেট শিকার করেন। তবে ম্যাচ সেরা হন মারনাস লাবুশানে।

সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে (১৪৩, ৫০, ৬৩, ১৯, ২১৫ ও ৫৯) ১৮৩ গড়ে ৫৪৯ রান ও ২টি উইকেট নিয়ে হন সিরিজ সেরাও। মূলত লাবুশানে এমন দুর্দান্ত ফর্মের কাছেই ধবলধোলাই হতে হয়েছে নিউজিল্যান্ডকে।

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত