ট্রাম্পকে মোদির শুভেচ্ছা

bcv24 ডেস্ক    ১১:৫৯ এএম, ২০২০-০১-০৭    229


ট্রাম্পকে মোদির শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত চরমে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ট্রাম্প ও তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। মোদি নতুন বছরে ট্রাম্প, তার পরিবার এবং যুক্তরাষ্ট্রের জনগণের সুস্বাস্থ্য, উন্নতি ও সাফল্য কামনা করেন।

মঙ্গলবার ট্রাম্পকে ফোনে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধন ক্রমে জোরালো হয়েছে। ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক ক্রমে জোরালো হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়, মোদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কৌশলগত সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ট্রাম্পকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

ট্রাম্প ভারতীয়দেরও নতুন বছরের শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে দু’দেশের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে নিজের ইচ্ছাও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ভারত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক রসদ যেমন আক্রমণাত্মক হেলিকপ্টার, টহল উড়োজাহাজ, পরিবহনযোগ্য উড়োজাহাজ, গোলাবর্ষণের জন্য ছোট উড়োজাহাজ হাউটসার কিনেছে।

এদিকে, গত শুক্রবার মার্কিন রকেট হামলায় মৃত্যু হয়েছে ইরানের কুদশ ফোর্সের মেজর জেনারেল কাসেম সোলামানির। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবরকমের পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান৷ এবার আরও একধাপ এগিয়ে সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা চেয়েছে ইরান। বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার সুলাইমানির শেষযাত্রায় সামিল হন তেহরানের হাজার হাজার মানুষ৷ আর সেখানেই ঘোষিত হয় মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম দাম৷ মিছিলে ঘোষণা হয়, ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮ কোটি ডলার দেয়া হবে৷ আজ মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সোলাইমানির জন্মস্থানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার লাশ দাফন করার কথা রয়েছে।       


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত