পঞ্চম জয়ে আশা জিইয়ে রাখলো কুমিল্লা

ক্রিড়া প্রতিবেদক    ০৬:২০ পিএম, ২০২০-০১-০৭    334


পঞ্চম জয়ে আশা জিইয়ে রাখলো কুমিল্লা

বঙ্গবন্ধু বিপিএলে ডেভিড মালান ও সৌম্যের ব্যাটিং নৈপূণ্যের কাছে নিজেদের ১২তম ম্যাচেও হারলো সিলেট থান্ডার্স। যাতে ১১টি হারের বিপরীতে সিলেটের জয় মাত্র একটি। আজ মঙ্গলবার কুমিল্লা ওয়ারিয়ার্সের কাছে সুরমা পাড়ের দলটি হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানেই। আর এ জয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলো সৌম্যরা। 

এদিন কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে সিলেট। জবাবে ৫ উইকেট হারিয়ে পাঁচ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

জবাব দিতে নেমে অবশ্য শুরুতেই বিপাকে পড়ে ওয়ারিয়ার্সরা। নাঈম হাসানের ঘূর্ণিতে মাত্র ৩২ রানেই হারিয়ে ফেলে তিন টপ অর্ডারকে। তিনটি উইকেটই পকেটে ভরেন নাঈম। পরে মালান ও সৌম্যের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাবেক চ্যাম্পিয়নরা। সৌম্যকে নিয়ে মাত্র ৪৭ বলে ৭২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন অধিনায়ক মালান।

ইবাদত হোসেনের শিকার হওয়ার আগে দুটি করে ছয় ও চারে ৪৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সর্বোচ্চ এ রান সংগ্রাহক। এ ইনিংস নিয়ে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে ৬২.১৪ গড়ে সর্বোচ্চ ৪৩৫ রান করেন এই ইংলিশ মারকুটে। স্ট্রাইক রেট ১৪৬.৪৬। যেখানে চার মেরেছেন ৩৩টি এবং ছক্কা ১৯টি।  

মালান ফিরলেও দলকে জয়ের বন্দরে নোঙ্গর করিয়েই মাঠ ছাড়েন চলতি বিপিএলে বোলিংয়ে সুনাম কুড়ানো সৌম্য সরকার। এই পথেই তুলে নেন এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটিও। 

২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলের জয়ের সঙ্গে সঙ্গে নিজের ফিফটিও পূরণ করেন সৌম্য। অপরাজিত থাকেন ৫৩ রান করে। তার ৩০ বলের অনবদ্য এ ইনিংসে ছিল ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কার মার। 

এর আগে সিলেটের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন আব্দুল মজিদ। এছাড়া জনসন চার্লস ২৬, জীবন মেন্ডিস ২৩ ও অধিনায়কত্ব পাওয়া আন্দ্রে ফ্লেচার করেছেন ২২ রান। আর মিঠুন করেন ১৮ রান।
 
কুমিল্লার পক্ষে এক সানজামুল ইসলাম বাদে প্রায় সবাই ভালো বোলিং করেছেন। ডানহাতি পেসার আল-আমিন হোসেন চার ওভারে ৩০ রানে নিয়েছেন দুটি উইকেট। ডেভিড হুইজিও ৩১ রানে নিয়েছেন দুই উইকেট। এছাড়া মুজিবুর রহমান ৪ ওভারে ২৩ রান খরচায় একটি উইকেট নেন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত