গেইলের সামনেই কায়েস ঝড়, শীর্ষে চট্টগ্রাম

bcv24 ডেস্ক    ১১:১৯ এএম, ২০২০-০১-০৮    321


গেইলের সামনেই কায়েস ঝড়, শীর্ষে চট্টগ্রাম

অনেক জলঘোলার পর বঙ্গবন্ধু বিপিএল খেলতে সোমবার ঢাকায় পা রাখেন ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে মঙ্গলবার মাঠেও নামলেন। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে তাই সব আলোই ছিল গেইলের ওপর। তবে গেইল নয়, শেষ পর্যন্ত ম্যাচটির সব আলো কেড়ে নিলেন ইমরুল কায়েস। দারুণ এক ফিফটি হাঁকিয়ে চট্টগ্রামকে ৭ উইকেটের জয় এনে দেন এই ওপেনার।

ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে অবশ্য দারুণ সূচনা এনে দিয়েছেন গেইলই। ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছিলেন ক্যারিবীয়ান দানব। তবে গেইল ঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১০ বল খেলে ২৩ রান করে ফিরেছেন গেইল।
 
গেইল ফেরার পর তিনে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কায়েস।

গেইল ফেরার পর তিনে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কায়েস। লেন্ডল সিমন্সের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৮.১ ওভারেই ৭৭ রান তুলেছেন। অপর প্রান্তে সিমন্স থাকলেও আক্রমণে এগিয়ে ছিলেন ইমরুলই। ৪৩ বলে ৫১ রান করে সিমন্স ফিরে গেলেও চট্টগ্রামের তাই কোনও অসুবিধা হয়নি জয় পেতে।

৩১ বলে ফিফটি পেরোনো ইমরুল এরপর মাহমুদউল্লাহ ও চ্যাডউইক ওয়ালটনের সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন ৯ বল আগেই। ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭০ রান তুলে ফেলে চট্টগ্রাম। রাজশাহীর হয়ে কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।

৪১ বল খেলে ৩ চার আর ৫ ছয়ে ৬৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ম্যাচ সেরা কায়েস। এই রান করার মধ্যদিয়ে রান সংগ্রাহকের দিক দিয়ে মালানের (৪৩৫) পিছেই অবস্থান করছেন এই বাঁহাতি। ১০ ম্যাচে চার ফিফটিতে তার রান এখন ৩৮৬। সর্বোচ্চ ৬৪.৩৩ গড়ে এবং ১৩৪.৪৯ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি।

এর আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে রাজশাহী। পদ্মাপাড়ের দলটির হয়ে সর্বেচ্চ ৫৬ রান করেন লিটন কুমার দাস। এছাড়া শোয়েব মালিক ২৮, ফরহাদ রেজা ২১ ও আন্দ্রে রাসেল ২০ রান করেন। চট্টগ্রামের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও জিয়াউর রহমান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত