সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:৫২ এএম
ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ দাবি করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
ওই হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও দু’টি ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালিস্টিক মিসাইল’ ছুড়েছে ইরান।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করে বলা হয়েছে, বিমানঘাঁটিতে হামলা পর্যালোচনা করা হচ্ছে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি আমরা।
তিনি বলেন, হামলার শিকার একটি ঘাঁটি হলো আইন আল-আসাদ আরেকটি ইরাকের এরবিলে অবস্থিত।
উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত