শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
ভুল অপারেশনে প্রসূতিকে পঙ্গু করার দায়ে মাগুরা ম্যাটারনিটি হাসপাতালের ডা: নন্দ দুলালকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মাগুরা আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় আসামি ডা: নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজার করতে গিয়ে ভুলক্রমে মূত্র নাড়ি কেটে ফেলেন। ডাক্তারের ভুল অপারেশনের কারণে সালমা খাতুন পঙ্গু হয়ে গেলে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদি হয়ে আদালতে (মাগুরা-জে আর-৩০০) মামলা রুজু করেন এবং পরবর্তীতে সালমা মৃত্যুবরণ করেন।
ওই ঘটনার তদন্তে জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে ডাক্তার নন্দ দুলাল নিজে তার ভুল অপারেসনের বিষয়টি স্বীকার করেন। পরে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবি কুমুদ রঞ্জন জানান, আপিলের স্বার্থে একই আদালতে আসামির জামিন আবেদন করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান তা মঞ্জুর করেছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত