রবিবার, ২ আগস্ট ২০২৬ ১১:২৩ এএম
কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি নানা কারণে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দেয়। এ কারণে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয় চলচ্চিত্রাঙ্গনে। গত মঙ্গলবার এক বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আশ্বাসে প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বৈঠকের আলোচনার বিষয়ে জানান, প্রেক্ষাগৃহ চালু রাখার জন্য যে পরিমাণ সিনেমা দরকার, তা দেশে নির্মিত হচ্ছে না। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ছবি রপ্তানি এবং ভারত থেকে আমদানির অনাপত্তিপত্র আবেদন প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে প্রদানের সিদ্ধান্ত নিয়ে
তথ্য মন্ত্রণালয়ে কথা বলেছি আমরা। জাতীয় চলচ্চিত্র দিবস উদ্বোধনের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রসঙ্গে তার বক্তব্যে বলেন, দেশের সিনেমা হল ১২০০ থেকে ২০০ এর নিচে নেমে গিয়েছে।
সিনেমা হল মালিকরা জানিয়েছেন বাংলাদেশে যেভাবে আগে প্রতি সপ্তাহে ছবি মুক্তি পেতো সেভাবে আমরা সিনেমা পাচ্ছি না। এ ছাড়া তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে।
এরমধ্যে একটি দাবি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সেই সমস্যার সমাধান করে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছি। সেটি হচ্ছে ভারতে একটি দেশীয় ছবি রপ্তানির বিপরীতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কলকাতার একটি ছবি আমদানির যে প্রক্রিয়া আছে, সেটা আমাদের মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে নাকি বেশি সময় লাগে। সেজন্য দিন নির্ধারণ করে দিয়েছি আমরা।
ছবি আমদানির ক্ষেত্রে একটি ছবি জমা পড়লে সেটির ছাড়পত্র ১০ দিনের মধ্যে দেয়ার দাবি বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছি। যাতে করে কলকাতায় ছবিটি মুক্তি পাবার পর দুই-তিন মাস পর যেন এখানে আনতে না হয়, কাছাকাছি সময়ে যেন তারা আনতে পারে এবং সিনেমা হলে সেগুলো যেন দর্শক দেখতে পারে। আর ভারতের হিন্দী ছবি বাংলাদেশে সীমিত আকারে হল মালিকরা চালাতে চান।
সেক্ষেত্রে প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির সকলের মতামত না নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমি তাদেরকে বলেছি, আমি সব পক্ষের সঙ্গে বসব। তাদের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা আমি গ্রহণ করব। এদিকে প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, আমাদের দাবির মধ্যে আরো কিছু বিষয় রয়েছে। এরমধ্যে অন্যতম একটি হচ্ছে অবিলম্বে সিনেমা হলের বিদুৎ বিল বাণিজ্যিক হারের পরিবর্তে শিল্পের হারে নির্ধারণ করার বিষয়ে। এটা খুবই জরুরি। গত মঙ্গলবার তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইফতেখার উদ্দিন নওশাদ, মিয়া আলাউদ্দীন, সুদীপ্ত কুমার দাস, এ আর ইউনুস রুবেল, আমির হামজা, আবু হোসেন, এলাহী সম্রাট প্রমুখ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত